ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

ইউক্রেনের শিশু হাসপাতাল গুঁড়িয়ে দিল রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২২,  11:48 AM

news image

ইউক্রেনের মারিওপোল শহরে বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে একটি শিশু হাসপাতাল। এক ফেসবুক বিবৃতিতে সিটি কাউন্সিল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটির ম্যাটার্নিটি, শিশু ও থেরাপি ওয়ার্ডের ওপর বেশ কয়েকটি বোমা ফেলা হয়েছে। এতে হাসপাতালটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়। বোমা হামলার জন্য রাশিয়ান সেনাবাহিনীকে দায়ী করেছে ইউক্রেনিয় কর্তৃপক্ষ।

মারিওপোলের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো বিধ্বস্ত হাসপাতালের কয়েকটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন। এ হামলার মাধ্যমে রাশিয়া মানবতার সীমা অতিক্রম করে গেছে বলে মন্তব্য করেন তিনি।

এক টুইটবার্তায় তিনি বলেন, 'ধ্বংসস্তূপের নিচে বাচ্চারা চাপা পড়ে আছে। আর কতক্ষণ বিশ্ববাসী সন্ত্রাসকে উপেক্ষা করে এতে সহযোগী হবে?'

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, নিরাপত্তাহীন মানুষের ওপর হামলা করার চেয়ে জঘন্য কাজ আর খুব বেশি নেই। ইউক্রেনকে বিমান হামলার হাত থেকে রক্ষা করার জন্য আরও সহায়তার পথ খোঁজার আশ্বাস দেন তিনি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির