ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মার্চ, ২০২২,  8:55 AM

news image

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এনারগোদারের মেয়র দিমিত্র অরলভের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান সৈন্যদের আক্রমণের পর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লাগে। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

dhakapost

এর আগে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে হামলার আশংকার কথা জানিয়েছিলেন এনারগোদারের মেয়র দিমিত্র। তিনি বলেন, বৃহস্পতিবার গভীর রাতে রাশিয়ান সেনাদের একটি বিশাল দল নিকটবর্তী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে যাচ্ছিল। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ান সৈন্যরা দক্ষিণ-পূর্ব ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রটি দখলের জোর চেষ্টা করছে। তারা ট্যাংক নিয়ে এনারগোদারে প্রবেশ করেছে।

dhakapost

অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেই সেনা বহর। কিয়েভ অভিমুখে যাত্রা করা রাশিয়ার এই সামরিক বহর গত তিন দিনেও শহরটিতে পৌঁছাতে পারেনি।

কিয়েভ ও অন্যান্য শহরে ইউক্রেনীয় সৈন্য এবং সাধারণ জনগণের প্রচণ্ড প্রতিরোধের মুখে তাদের অগ্রযাত্রা কিছুটা থমকে গেছে বলে ব্রিটিশ সামরিক গোয়েন্দারা দাবি করেছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির