ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ইংল্যান্ড ও বেলজিয়ামের ফুটবলে রমজানে বিশেষ উদ্যোগ

#

স্পোর্টস ডেস্ক

০২ মার্চ, ২০২৫,  12:58 PM

news image

চলছে মুসলিম সম্প্রদায়ের পবিত্রতম মাহে রমজান মাস। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের বহুল প্রতিক্ষীত এই মাস শুরু হয়েছে চলতি সপ্তাহের শুরুতেই। আরব বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এরইমাঝে রমজান শুরু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের অন্য অনেক প্রান্তেই আজ থেকে পালিত হচ্ছে প্রথম রোজা। 

মুসলিম বিশ্বের বাকি অনেকের মতোই রমজানের প্রভাব পড়তে শুরু করেছে খেলার দুনিয়াতেও। রমজান মাসে ধর্মীয় বিধিনিষেধ মেনেই পানাহার থেকে দূরে থাকছেন ইসলাম ধর্মের অনুসারী ফুটবলাররাও। আর তাদের ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেলজিয়ান প্রো লিগ এবং ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ। 

রমজানে সূর্যাস্তের সময়ে চলমান এফএ কাপের সব ম্যাচেই বিশেষ বিরতির নিয়ম চালু করেছে এফএ। ইংলিশ প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা না গেলেও, এফএ কাপের ম্যাচগুলোতে থাকবে বিশেষ ‘রামাদান ব্রেক।’ মুসলমান খেলোয়াড়দের ইফতারের সময় করে দিতেই এই বিশেষ বিরতির কথা জানানো হয়েছে। চলতি রমজানে এফএ কাপের সূচিতে পঞ্চম রাউন্ডের দুটি করে ম্যাচে থাকছে এই নিয়ম। 

একইরকম বিশেষ ‘রামাদান ব্রেক’ আসছে বেলজিয়ান প্রো-লিগে। মাত্র ৫ শতাংশ মুসলমানের দেশটিতেও সূর্যাস্তের সময়ে ম্যাচগুলোতে বিরতি থাকছে। লিগের ১৪তম স্থানের দল সেইন্ট ট্রুইডেন্স এবং কে. ভি. কোর্টরির্টজের মধ্যেকার ম্যাচে ছিল বিশেষ ‘রামাদান ব্রেক’ এর ব্যবস্থা। ম্যাচের ১২ মিনিটের মাথায় ছিল সেই বিরতি। ম্যাচটি সেইন্ট ট্রুইডেন্স জিতে নেয় ৪-২ গোলে।   

এছাড়া প্রতিবছরের মতো এবারেও অস্ট্রেলিয়ার শীর্ষ ফুটবল লিগ ‘এ’-লিগে আছে ইফতার ব্রেকের ব্যবস্থা। বিগত কয়েক বছর ধরেই চলছে অস্ট্রেলিয়ার ফুটবলে এই বিশেষ উদ্যোগ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির