ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দেয়াল ধস, দগ্ধ ৫

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২৫,  1:39 PM

news image

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিষ্ফোরণে দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বুধবার (১৮ জুন) সকালে নিশ্চিতপুর মন্ডল মার্কেট বাধিয়ারপাড় মহল্লায় জুয়েল আহমেদের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—জাহানারা (৫০) ৬৮ শতাংশ, জুয়েল (২২) ৬ শতাংশ, শান্ত (২১), হাওয়া আক্তার (২৩) ও জহরুল (৩০)। প্রতিবেশীরা জানান, সকালে জাহানারা ঘুম থেকে উঠে রান্না করতে যান। এ সময় চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ বিষ্ফোরণ ঘটে এবং দেয়াল ধসে পড়ে। এরপর তাদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আসাফ-উদ-দৌলা-রিজভী বলেন, গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে পাঁচজন এসেছিলেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু সায়েম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। তখন এক নারী রান্না করার জন্য চুলায় আগুন দিতে গেলে জমে থাকা গ্যাস বিষ্ফোরণ হয়। এতে কয়েকজন দগ্ধ হয়েছেন। তবে গ্যাস সিলিন্ডার অক্ষত রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির