ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

আল হিলালকে এক বছর অপেক্ষা করতে বললেন মেসি

#

স্পোর্টস ডেস্ক

০৬ জুন, ২০২৩,  12:04 PM

news image

মেসির দলবদল নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। আল হিলাল মেসিকে নিতে বসে আছে ৫০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিকের প্রস্তাব নিয়ে। সংবাদ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল, মঙ্গলবারই মেসির সঙ্গে চুক্তির বিষয়টি প্রকাশ করবে সৌদি ক্লাবটি। আজ সেই বিশেষ দিন। কিন্তু এবার মেসিই জানিয়ে দিলেন, সৌদি ক্লাবটিকে এক বছরের জন্য অপেক্ষা করতে। কারণ আগামী মৌসুমে বার্সেলোনার হয়ে খেলতে চান আর্জেন্টিনার এই মহাতারকা। 

গোলডটকম জানিয়েছে, আল হিলালের কর্মকর্তাদের মেসি জানিয়েছেন, তিনি সৌদি আরবে যেতে চান এক বছর পর। ধারণা করা হচ্ছে, হয়তো মেসি নিজেও চান একটি মৌসুম বার্সার জার্সিতে খেলতে।

মেসির এমন প্রস্তাবে বিস্মিত সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এক বছর পেছালে প্রস্তাবটা আর এখনকার মতো ৫০০ মিলিয়ন ইউরো থাকবে থাকবে না। 

গতকাল দলবদলের বাজারে জ্যোতিষীর মতো যিনি ভবিষ্যৎ বলে দেন, সেই ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর টুইট– 'বার্সায় ফিরতে চান মেসি এবং আমারও ভালো লাগবে সেখানে তাকে দেখতে: হোর্হে মেসি।' মেসির বাবার বরাত দিয়েই তিনি টাটকা খবর দিয়েছেন এই বলে যে, গতকালই নাকি বার্সার সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠক করেছেন মেসির বাবা এবং একই সঙ্গে তার এজেন্ট হোর্হে মেসি। ইতালিয়ান সাংবাদিকের ইঙ্গিত কিছু ছাড় দিয়ে হলেও মেসি বার্সায় ফিরবেন।

মেসির প্রত্যাবর্তনে বাধা হওয়ার সম্ভাবনা ছিল লা লিগার আর্থিক ফেয়ার প্লে নীতি। তবে সেই মেঘ কেটেছে। মেসিকে ফেরাতে বার্সেলোনাকে সবুজ সংকেত দিয়েছে লিগ কর্তৃপক্ষ। তারপরেও বার্সায় মেসির ফেরার ব্যাপারে আর্থিক অঙ্কটাই বড় অন্তরায়। 

লিওনেল মেসি পিএসজিতে বছরে ১০০ মিলিয়ন ইউরো বেতন পেতেন। সৌদির ক্লাব আল হিলাল সেখানে তা'কে বছরে ৫০০ মিলিয়নের প্রস্তাব দিয়েছে। আর্থিক দূরাবস্থার কারণে বার্সা অতো বেতন তাকে দিতে পারবে না। বার্সার হাতে আছে মাত্র ২৫ মিলিয়ন। তার পরও কিছু ফুটবলারকে বিক্রি করে বার্সা বড়জোর ৫০ মিলিয়ন জোগাড় করতে পারবে মেসির জন্য। আর এখানেই সিদ্ধান্তটা মেসির– তিনি কি কম বেতনে ফিরে আসবেন তার প্রিয় ক্লাবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির