ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আবারও অবরোধ ডাকল বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৩,  4:48 PM

news image

সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং ‘একতরফা’ তপশিল ঘোষণার প্রতিবাদে চলমান কর্মসূচির অংশ হিসেবে আরও দু'দিন অবরোধ ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) দেশজুড়ে অবরোধ পালন করবে দলটি।

সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান।

এর আগে সরকারের পতনের ডাক দিয়ে এক দফা দাবি আদায়ে টানা অবরোধ কর্মসূচি পালন করে আসছিল বিএনপি। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পর তা বাতিল চেয়ে রোববার থেকে দু'দিনের হরতাল পালন করে আসছে দলটি।

বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর এ কর্মসূচি আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে। এবার ফের অবরোধ কর্মসূচিতে ফিরছে বিএনপি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির