ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

আজ ব্যাংক খোলা, দুপুর ১টা পর্যন্ত লেনদেন

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২২,  10:45 AM

news image


ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ায় শনিবার (৩০ এপ্রিল) সারা দেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। আর লেনদেন–পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম চলবে বেলা আড়াইটা পর্যন্ত।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

এতে বলা হয়, শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, ভালুকা ও চট্টগ্রাম এলাকারতফসিলি ব্যাংকগুলোর তৈরি পোশাকশিল্প–সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। এসব এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম চলবে। লেনদেন–পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

সার্কুলারে আরও বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে আর্থিক লেনদেন বেড়েছে। এ জন্য সবার সুবিধার্থে শনিবার (৩০ এপ্রিল) সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সারা দেশে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। শনিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যাংক খোলা দুপুর আড়াইটা পর্যন্ত।

ব্যাংকের নগদ লেনদেনের সুবিধার্থে আজ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কার্যালয় ও বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির