ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

আজ থেকে করোনা টিকা পাবেন দোকান-হোটেল কর্মীরা

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২২,  11:01 AM

news image

দেশের দোকান ও হোটেল শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) থেকে করোনার টিকা দেবে সরকার। এ টিকা কার্যক্রম পরিচালনের জন্য ঢাকা শহরকে ৯টি জোনে ভাগ করা হয়েছে। প্রথমে টিকা পাবেন ঢাকা শহরের ৫ লাখ কর্মচারী, শ্রমিক, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নকর্মী ও ফুটপাতের হকার। পরে পর্যায়ক্রমে সারাদেশে এই শ্রেণির মানুষকে টিকার আওতায় আনা হবে।

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও সরকারের করোনা টিকাদান ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক ও দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এসব তথ্য জানান।

আজ শনিবার উত্তরার ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে সকাল নয়টায় এই টিকাদান কর্মসূচির উদ্বোধন হবে। উদ্বোধনী দিন ১০ হাজার মানুষকে টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর। পরে ঢাকা শহরের অন্যান্য জোনে টিকা দেয়া হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির