ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

আজ থেকে আবারো টিসিবির পণ্য বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২২,  10:38 AM

news image

আজ রোববার (৬ মার্চ) থেকে আবারও রাজধানী ঢাকায় পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে ঢাকার বাইরে সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে ১৫ মার্চ থেকে। টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

টিসিবি জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে (প্রতি পরিবারকে ২ বার) ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

টিসিবি আরো জানিয়েছে, আজ থেকে ঢাকা মহানগরে প্রতিদিন ১৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এ দফায় বিক্রয় কার্যক্রম ৬ মার্চ শুরু হয়ে চলবে ২৪ মার্চ পর্যন্ত। শুক্রবার ছাড়া প্রতিদিন চলবে। পরবর্তীতে দুদিন বাদ দিয়ে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পণ্য বিক্রি করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির