ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

আজ আওয়ামী লীগের নতুন কমিটির প্রথম সভা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২২,  1:08 PM

news image

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভার মধ্যদিয়ে আজ আওয়ামী লীগের নতুন কমিটির সাংগঠনিক কার্যক্রম শুরু হবে। সোমবার সন্ধ্যা ৭টায় গণভবনে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সভায় সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত শনিবার ২২তম সম্মেলনের কাউন্সিলে সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মতো দলের সভাপতি এবং ওবায়দুল কাদের তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক হলেন।

আগের কমিটিতে তেমন একটা রদবদল হয়নি। কারণ হিসেবে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, সামনে নির্বাচন। এটা হিসেব করেই বড়ো কোনো অদলবদল করা হয়নি।

আজ সভাপতিমণ্ডলীর প্রথম সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির