ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন আজ

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৩,  11:43 AM

news image

আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের উদ্বোধন আজ বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেলা ১১টায় ভার্চুয়ালি এই রেলপথের উদ্বোধন করবেন। 

প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া জানান, উদ্বোধনের পর প্রথমদিকে পণ্যবাহী ট্রেন এবং পরবর্তী সময়ে যাত্রীবাহী ট্রেনও চালানো হবে এই রুটে।গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশের আখাউড়া থেকে প্রথমবারের মতো একটি পরীক্ষামূলক ট্রেন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশে ছেড়ে যায়। আখাউড়ার গঙ্গাসাগরে নবনির্মিত রেলস্টেশন থেকে ৫টি বগির পরীক্ষামূলক ট্রেনটি রেলওয়ের ৬ জন কর্মী নিয়ে আগরতলা নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর প্রথম ট্রায়াল রান বা পরীক্ষামূলক ট্রেন চলে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে। 

প্রকল্প সূত্রে জানা যায়, ট্রেনে ভারতের আগরতলা থেকে কলকাতা পর্যন্ত দূরত্ব প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার, যা পাড়ি দিতে সময় লাগে ৩১ থেকে ৩৬ ঘণ্টা। বর্তমানে আগরতলা থেকে আখাউড়া হয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কলকাতা যাতায়াতে দূরত্ব ও সময় উভয়ই কমবে। কলকাতা যেতে মাত্র ১০ ঘণ্টা সময় লাগবে। অন্যদিকে বাংলাদেশ থেকে ট্রেনে যে কোনো পণ্য আগরতলা হয়ে ভারতের যে কোনো রাজ্যে পৌঁছানো যাবে। একইভাবে ভারতের পণ্যবাহী ট্রেন আগরতলা হয়ে আখাউড়া দিয়ে গন্তব্যে পৌঁছানো সহজ হবে। আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনে প্রথমবারের মতো কাস্টম-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতাও শুরু হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির