ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

আকস্মিক জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে প্রাণিসম্পদমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  11:01 AM

news image

আকস্মিক জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তিনি চিড়িয়াখানা পরিদর্শনে আসেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীর মৃত্যুসহ দেশের বিভিন্ন চিড়িয়াখানায় অপত্যাশিতভাবে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী মারা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় চিড়িয়াখানায় কোনো ধরনের ত্রুটি আছে কি-না তা দেখতে এবং চিড়িয়াখানার পরিবেশ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পরিদর্শনে আসেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন প্রাণীর খাঁচা ঘুরে ঘুরে দেখেন। সেই সঙ্গে চিড়িয়াখানায় দায়িত্বরত কর্মকর্তাদের কাছে নানা বিষয়ে খোঁজখবর নেন।

আকস্মিক পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, চিড়িয়াখানায় কোনো ধরনের ত্রুটি ও অব্যবস্থাপনা রয়েছে কি-না সেটা দেখার জন্য আমরা আকস্মিক পরিদর্শনে এসেছি। পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে সার্বিক বিষয় তুলে ধরবেন বলেও জানান তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির