ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

আওয়ামী লীগ প্রস্তুত, মোকাবেলা হবে : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২২,  2:36 PM

news image

প্রতিপক্ষের প্রতি সতর্ক বর্তা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ প্রস্তুত, মোকাবেলা হবে। মোকাবেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। 

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্ম তুলে ধরে বলেন, “শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মা সেতু করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে তিনি পারেন। তার এ ক্ষমতাকে দেখে প্রতিপক্ষের অন্তর জ্বলে। পদ্মসেতু উদ্বোধন হয়েছে, এখন মেট্রোরেল উদ্বোধন হবে। জ্বলে, তাদের অন্তর জ্বলে।”

তিনি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে নিজের বক্তব্যে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “এবার খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। লড়াই হবে অগ্নিসন্ত্রাস ও লুটপাটের বিরুদ্ধে।” এরআগে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধনের পর মঞ্চে বসেন শেখ হাসিনা। শোকপ্রস্তাব উত্থাপন করবেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির