ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

আওয়ামীলীগ এ দেশ থেকে পালাবে না, পালাবে আলবদর রাজাকারেরা

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৩,  11:40 AM

news image

আমাদের নতুন প্রজন্মের জানা দরকার, কে শত্রু, কে মিত্র! তাকে যদি না চিনতে পারি, ভুল করবো, ক্ষতিগ্রস্থ হবো। আজও সেই পাইতারা চলছে, কিভাবে শেখ হাসিনার সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিবে! ধাক্কা দিয়ে ফেলে দিবে এত ভঙ্গুর সরকার শেখ হাসিনার নয়। এটা  হিমালয় পর্বত, হিমালয় পর্বতকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। 
 
১১ ই মার্চ, শনিবার, রাত আটটায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এসময় তিনি আরও বলেন,  তারা বলে আওয়ামী লীগের লোক এ দেশ থেকে পালিয়ে যাবে, যারা এ দেশ স্বাধীন করেছে, যারা রক্ত দিয়েছে তারা কোথায় পালিয়ে যাবে!  পালাবে রাজাকার আলবদর, যারা এ দেশের স্বাধীনতা চায়নি।স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, শেখ হাসিনা ভ্যাকসিন হিরো, বিশ্বের কোন প্রধানমন্ত্রী হননি। এ দেশের ৯৮% জনগন ভ্যাকসিনের আওতায় এসেছেন। 
 
হরিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিয়াস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান  গোলাম মহীউদ্দীন এডভোকেট,  হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, সিংগাইর উপজেলা চেয়ারম্যান  মুশফিকুর রহমান হান্নান, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর আক্তার হ্যাপি,
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য, হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি সুমন,  সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ লুতফর রহমান,  সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ প্রমুখ।
 

স্কুলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন মন্ত্রী।  এছাড়া রাবেয়া গোলজার স্মৃতি পাঠাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির