ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

অ্যাস্পায়ার টু ইনোভেট (a2i) এবং সেবা অটোমেশন এর মধ্যে ‘সমঝোতা স্মারক’

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৩,  10:59 PM

news image

রাজধানীর বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম এর মাল্টিপারপাস হলে গত সোমবার অনুষ্ঠিত হলো এটুআই এর একপে পার্টনার’স মিটআপ ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান।
অনুষ্ঠানে এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও ‘সেবা অটোমেশন’ এর ব্যবস্থাপনা পরিচালক শ্যামল চন্দ্র দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 
a2i এর 'ekPay' হলো বাংলাদেশের সবচেয়ে বড় পেমেন্ট প্রসেসর যা সার্বিক বিল পেমেন্ট প্রদান করে। 
সেবা অটোমেশন সারা দেশের ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন এর সকল ধরনের সনদ সেবা ও বসতবাড়ির হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট ডিজিটালাইজেশন সেবা দিয়ে থাকে।
এই সমঝোতা স্মারকের আওতায় সেবা অটোমেশন ব্যবহারকারী সকল ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন এর সকল প্রকার সনদ, ট্রেডলাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স  এর অর্থ a2i এর 'ekPay' ব্যবহার গ্রহন করতে পারবে যা ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরফান আলী, চেয়ারম্যান,জয়তুন বিজনেস সলিউশন তহুরুল হাসান,হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ডিজিটাল সেন্টার,এটুআই মোঃ সায়হান সৈকত, মাকের্টিং ডিরেক্টর (এমডি), সেবা অটোমেশন সিস্টেম, লালমনিরহাট,  সাদিয়া আফরিন দিমা, সার্ভিস এ্যানালাইসিস, সেবা অটোমেশন সিস্টেম প্রমুখ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির