ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

অস্বাভাবিক জোয়ারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  11:27 AM

news image

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে এমন দৃশ্য দেখা যায়।

জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারাদেশে টানা বৃষ্টি হচ্ছে। জোয়ার ও বৃষ্টির পানিতে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। একই সঙ্গে ভেসে গেছে ৪৫০ থেকে ৬৫০টি মৎস্য ঘের ।

কৃষি বিভাগ জানায়, ঘেরের পাড়ে ও ক্ষেতে থাকা সবজির ক্ষতি হলেও এই বৃষ্টিতে আমন ধানের উপকার হবে।

বন্য প্রাণী প্রজনন কেন্দ্র করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, টানা বৃষ্টিতে নদীতে পানি বাড়ছে। এ কারণে সুন্দরবনের প্রাণিকুল হুমকির মুখে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে জানান, দেশে তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তবে জোয়ারের পানিতে সুন্দরবনের কচিখালী, কটকা, দুবলা, করমজল, নীলকমল, বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে গেছে। এ কারণে সুপেয় পানির পুকুরগুলো লবণাক্ত হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো প্রাণীর মৃত্যুর খবর পাওয়া না গেলেও বিচরণক্ষেত্র পানিতে নিমজ্জিত থাকায় সমস্যায় পড়েছে বন্যপ্রাণীরা।

তিনি আরো জানান, এই সমস্যা সমাধানের জন্য মাটি দিয়ে উঁচু ঢিবি তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। তবে সম্প্রতি জোয়ারে সুন্দরবন প্লাবিত হওয়ার কারণ জলবায়ু পরিবর্তন। জোয়ারে ৫-৭ ফুট উচ্চতার পানি প্রবেশ করায় বন্যপ্রাণী ও গাছপালার ক্ষতির শঙ্কা রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির