ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২২,  11:33 AM

news image

রাশিয়ার সর্বাত্মক হামলার মুখে মাত্র একমাসেই বদলে গেছে ছবির মতো দেশ ইউক্রেনের চেহারা। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পূর্ব ইউরোপের এই দেশটির অনেক শহর। রুশ বিমানের নিক্ষেপ করা বোমা আঘাত হেনেছে রাজধানী কিয়েভেও। এবার কি তবে ইউক্রেনে পরমাণু হামলা চালাবে রাশিয়ার সামরিক বাহিনী?

এর উত্তরে মস্কো বলছে, রাশিয়া তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে যদি তার অস্তিত্ব হুমকির মুখে পড়ে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। বুধবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না এ বিষয়ে তিনি (পেসকভ) ‘প্রত্যয়ী বা আত্মবিশ্বাসী’ কি না, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র ক্রিশ্চিয়ান আমানপুরের এমন প্রশ্নের উত্তরে দিমিত্রি পেসকভ একথা বলেন।

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি প্রেসিডেন্ট পুতিন বিবেচনা করছেন কি না, সিএনএন’র এই প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি নিয়ম আছে এবং এটি সবার জন্য উন্মুক্ত। পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সকল কারণ আপনি সেখানে পড়তে পারেন।’

তিনি আরও বলেন, ‘সুতরাং এটি (অভ্যন্তরীণ নিরাপত্তা) যদি আমাদের দেশের অস্তিত্বের জন্য হুমকি হয়, তবে এটি (পারমাণবিক অস্ত্র) আমাদের নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারি।’

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

সর্বাত্মক হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়। এছাড়া হামলার শুরুর মাত্র চারদিনের মাথায় গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার পরমাণু প্রতিরোধ বাহিনীকে বিশেষ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছিলেন পুতিন।

পুতিনের এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই বিশ্বজুড়ে সেসময়ই দেখা দিয়েছিল শঙ্কা। রুশ প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করে সেসময় হোয়াইট হাউস জানায়, পরমাণু হামলা চালানোর হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির