ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া-ভারতকে হটিয়ে শীর্ষে পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

০৬ মে, ২০২৩,  10:49 AM

news image

চলতি বছর ওয়ানডে বিশ্বকাপের আসর বসছে ভারতে। বিশ্বকাপের এই বছরকে যেন পাখির চোখ করেছে পাকিস্তান। দুই ম্যাচ হাতে রেখে আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছিল বাবর আজম বাহিনী।

আজ (শুক্রবার) করাচিতে চতুর্থ ওয়ানডেতে ১০২ রানের বড় জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০তে এগিয়ে গেল তারা। সেই সঙ্গে অস্ট্রেলিয়া ও ভারতকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও শীর্ষে জায়গা করে নিয়েছে দলটি।

কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি শুরুর আগে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ছিল পাকিস্তান। হ্যাটট্রিক জয়ে ১১২ রেটিং নিয়ে তিন নম্বরে উঠে আসে তারা। এবার টানা চার জয়ে ১১৩ রেটিং নিয়ে শীর্ষে বাবর আজমরা। টেবিলে যথাক্রমে দুই ও তিনে অবনমন হওয়া অস্টেলিয়া ও ভারতের রেটিংও ১১৩। মূলত নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে উঠে গেছে পাকিস্তান।

২০০৫ সালে আইসিসি র‌্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর এই প্রথম শীর্ষে উঠল পাকিস্তান। এর আগে ২০০৭ সালে সর্বোচ্চ তিনে জায়গা করে নিয়েছিল ম্যান ইন ব্লু। এবার শীর্ষস্থান ধরে রাখতে সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ানডেতে জিততে হবে বাবরদের। জিতলে তো বটেই, কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত বা টাই হলেও শীর্ষে থেকে যাবে তারা। কিন্তু পরাজয় রেটিং পয়েন্ট এলোমেলো করে দিতে পারে!

বিশ্বকাপের বছরে ব্যাট হাতে দারুণ ছন্দে ফখর জামান ও বাবর আজমরা। আজও জয়ের মূল কারিগরদের একজন অধিনায়ক বাবর নিজেই। সিরিজজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার তিনি করেন সেঞ্চুরি। তার মাইলফলকময় ইনিংসে ভর করে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে করে ৩৩৪ রান। জবাবে সফরকারী নিউজিল্যান্ডের ইনিংস থামে ২৩২ রানেই।

প্রথমে ব্যাট করতে নেমে মাইলফলকের ফসরা সাজান বাবর। সম্প্রতি ফরম্যাটটিতে ব্যাটারদের শীর্ষস্থান দখল করেছিলেন পাক অধিনায়ক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে তিনি দ্রুততম ৫ হাজার রান পূর্ণ করেছেন। একদিনের ক্রিকেটে তিনি এই কীর্তি গড়তে ছাড়িয়ে গেছেন সাবেক প্রোটিয়া ব্যাটার হাশিম আমলাকে।

শেষমেশ একইদিনে করেছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও। ১০২ ম্যাচে হাশিম আমলা নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি পান। এরপর তার পেছনে ছিলেন ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলিরা। কিন্তু সেই রেকর্ডও এখন বাবরের দখলে। ১৮তম সেঞ্চুরি পেতে তিনি খেলেছেন ৯৭ ওয়ানডে ম্যাচ। 

বাবরের রেকর্ডময় ইনিংসটি থেমেছে ১১৭ বলে ১০৭ রানে। তার বিদায়ের পর আগা সালমানের ৫৮ (৪৬ বলে), শান মাসুদের ৪৪ এবং শেষদিকে হারিস রউফ ও শাহিন আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে কিউইদের বড় লক্ষ্য দেয় স্বাগতিকরা।

টার্গেট তাড়া করতে নেমে কিউই অধিনায়ক টম লাথাম (৬০) ও মার্ক চ্যাপম্যান (৪৬) ছাড়া কেউই ভালো করতে পারেননি। সফরকারীদের ইনিংস থেমেছে মাত্র ২৩২ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন উসামা মীর ও তিনটি দখলে নেন মোহাম্মদ ওয়াসিম। সিরিজের শেষ ওয়ানডে আগামী রোববার।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির