ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

অবৈধ মাটি ব্যবসায়ীরা পিটিয়ে জখম করল বৃদ্ধ কে

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২৩,  11:02 AM

news image

বগুড়ার শেরপুরের অবৈধ মাটি ব্যবসায়ীরা পিটিয়ে জখম করলো ৭৫ বছর বয়স্ক এক বৃদ্ধ কে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে আবু বকর সিদ্দিক কর্তৃক  থানায় অভিযোগ দায়ের করা হয়েছ।  

সরেজমিনে যেয়ে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া পশ্চিমপাড়ার এলাকায় আবাদী জমির টপ সোয়েল উত্তোলন করে সরকারি খাস জায়গা নিজ দখলে নিয়ে ভরাটের কাজ করছে তালপুকুরিয়া পশ্চিমপাড়া এলাকার, নজরুল ইসলাম, বাদশা মিয়া,সাজাহান আলী,মোহাম্মদ আলী,ও রমজান আলী গং। এতে মাটি বহনের কাজে ব্যবহার করছে ট্রাক্টর। সেই ট্রাক্টর দিয়ে মাটি বহনের সময় এলাকার ৭৫ বছর বয়সী বৃদ্ধ  মজিবর রহমানের আবাদী জমির মাঝখান দিয়ে চলাচল করছে ।
উক্ত মাটি বহনকারী ট্রাক্টর আবাদী জমির উপর দিয়ে নিয়া যেতে নিষেধ করেন মজিবর রহমান। গত ৬জুন তারিখ অনুমানিক রাত ৯ ঘটিকার সময় মাটি উত্তোলন করা গাড়ির শব্দ পেয়ে মজিবর রহমান তার জমিতে এগিয়ে যায় এবং তার আবাদী জমির উপর দিয়ে মাটি বহনকারী গাড়ি চলাচল করতে নিষেধ করেন,গাড়ি চলাচল নিষেধ করা মাত্রই আগে থেকে ওতপেতে থাকা মাটি খেকো নজরুল বাহিনীর হাতে থাকা "দা, কাঠের বাটাম, ও লাঠিসোঁটা দিয়ে ৭৫ বছর বয়সী বৃদ্ধ মজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম করে এবং তার মাথায় সজোর আঘাত করলে তার মাথা ফাটিয়া যায়,তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। 
এই বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির