ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী

অবশেষে বদলি হলেন চট্টগ্রাম বিআরটিএ'র গডফাদার মাসুদ আলম

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৬,  6:32 PM

news image

‎বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে চট্টগ্রাম বিআরটিএ বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিঃ) মাসুদ আলমকে বদলি করা হয়েছে। গতকাল শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর কার্যালয়,উপ-পরিচালক (প্রশাসন) তানভীর আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎গত ২০২৪ সালের ২৫শে মার্চ বিআরটিএ’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মাসুদ আলম। এর আগে গত ২০২২ সালের ২০শে জুন তিনি খুলনা বিভাগীয় পরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে ২০১৭ সালের ১৮ই জানুয়ারি বিআরটিএ’র মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তখন সাবেক সেতুমন্ত্রীর কাছে সেবাগ্রহীতারা লাইসেন্স সময়মতো না পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। বিআরটিএ মিরপুর অফিসের উপ-পরিচালক মাসুদ আলম তখন সেতুমন্ত্রীর পাশেই ছিলেন।

‎সেবাগ্রহীতাদের কাছ থেকে অভিযোগ শুনে সাবেক সেতুমন্ত্রী মাসুদকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরনো খেলা শুরু করেছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না?’ সাবেক সেতুমন্ত্রীর এমন বক্তব্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন থেকেই তুমুল আলোচনায় ছিলেন এই কর্মকর্তা।

‎বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে কর্মরত মাসুদ আলমের নেতৃত্বে গড়ে ওঠা একটি সিন্ডিকেটের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির পাহাড়সম অভিযোগ উঠে। দীর্ঘদিন ধরে এই কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিকরা এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছেন বলে ও অভিযোগ রয়েছে।

‎জানা গেছে, ফিটনেস সার্টিফিকেট, লাইসেন্স নবায়ন এবং নতুন গাড়ির নিবন্ধনের মতো প্রতিটি সেবায় নির্দিষ্ট হারে ঘুষ দিতে হয়, অন্যথায় ফাইল আটকে রাখা হয় দিনের পর দিন। বিশেষ করে মাসুদের এই সিন্ডিকেটের ইশারা ছাড়া কোনো কাজই এগোয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের । ঘুষের এই বিষবৃক্ষ উপড়ে ফেলতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় পরিবহন সংশ্লিষ্টরা।

‎এরই মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর কার্যালয়,উপ-পরিচালক (প্রশাসন) তানভীর আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। আদেশে দেখা যায়, পরিচালক মোঃ মাসুদ আলমকে চট্টগ্রাম বিভাগীয় অফিস থেকে বিআরটিএ সদর কার্যালয়, বনানী, ঢাকায় বদলি করা হয়েছে। একই সাথে মোঃ সানাউল হক এবং মোহাম্মদ রফিকুল ইসলামসহ আরও কয়েকজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন ও অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এই রদবদলের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত এই চক্রের আধিপত্য কমবে বলে আশা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির