ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

অন্যের হয়ে বিসিএস পরীক্ষা দিলে দুই বছরের জেল

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৩,  11:50 AM

news image

বিসিএসের ৪৫তম প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার আগে ভুয়া পরীক্ষার্থী ঠেকাতে বিশেষ আইন পাস করে প্রজ্ঞাপন জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ভুয়া পরীক্ষার্থী হিসেবে কেউ ধরা পড়লে বা প্রমাণিত হলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। বিপিএসসির অর্ডিন্যান্স ১৯৭৭ আইনে সংশোধন করে এটি যুক্ত করা হয়েছে।

সম্প্রতি আইন পাস করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আইনে বলা হয়েছে, বিসিএস পরীক্ষায় কোনো ব্যক্তি পরীক্ষার্থী না হওয়ার পরও নিজেকে পরীক্ষার্থী হিসেবে হাজির করে বা পরীক্ষার্থী বলে ভান করে মিথ্যা তথ্য প্রদান করে পরীক্ষার সময় পরীক্ষার হলে প্রবেশ করলে বা অন্য কোনো ব্যক্তির নামে বা কোনো কল্পিত নামে পরীক্ষায় অংশগ্রহণ করলে এটি অপরাধ বলে গণ্য হবে। এ অপরাধের জন্য ওই ব্যক্তিকে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, আগে এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলা ছিল না। বিসিএসের পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ধরা পড়লেও যথাযথ আইন না থাকায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যেত না। এ আইন পাস হওয়ায় ভুয়া পরীক্ষার্থীদের দুই বছর পর্যন্ত কারাবাসের সাজা দেওয়ার বিধান রয়েছে। এছাড়া অর্থদণ্ড বা কারাবাসসহ দুই ধরনের সাজা দেওয়া যাবে। ভুয়া পরীক্ষার্থী হিসেবে কেউ ধরা পড়লে বা প্রমাণিত হলে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।

এছাড়াও বিসিএস পরীক্ষায় বাইরে থেকেও খাতা এনে মূল খাতার সঙ্গে যুক্ত করলেও শাস্তির মুখে পড়তে হবে পরীক্ষার্থীদের।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির