ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

অনিবন্ধিত পোর্টালের নামে চাঁদাবাজি, মামলা খেলেন কথিত সম্পাদক ফোরকান

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২২,  3:19 PM

news image

নিবন্ধন নেই, তবুও ‘সকালের সময় ডটকম’ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক পরিচয় দেন তিনি। রেল পূর্বাঞ্চলের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী তার কাছে জিম্মি। চাঁদা না দিলেই ছবিসহ মিথ্যা সংবাদ প্রচার করেন তিনি। কিন্তু এবার সেই কথিত সম্পাদক ফোরকানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেছেন রেলওয়ের এক ঠিকাদার।

বুধবার (২০ এপ্রিল) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন আদালতে মামলাটি করেন রেলওয়ের ঠিকাদার বেলাল হোসেন।

ফোরকান (৩৭) পটিয়ার লাখেরার কোরবান আলীর ছেলে। তিনি সকালের সময় নামের একটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল চালান।

বেলাল হোসেন বলেন, ফোরকান প্রথমে আমার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। পরে জামালখানের একটি হোটেলে নিয়ে ৫০ হাজার টাকা আদায় করেন আমার কাছ থেকে। যার ভিডিও ফুটেজ আছে আমার কাছে।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সুবাদে বেলালের সঙ্গে সখ্যতা গড়ে তুলেন ফোরকান। নিউজ করার হুমকি দিয়ে কিছুদিন পর বেলালের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেন ফোরকান। এরপর জোর করে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন তিনি।

অভিযোগ অস্বীকার করে ফোরকান বলেন, গত ১২ এপ্রিল আমার নিউজ পোর্টালে রেলের টেন্ডারবিহীন কাজের বিষয়ে বেলালসহ কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করে সংবাদ প্রচার করি। বেলাল টেলিফোনে সংবাদটি প্রত্যাহার করার জন্য হুমকি দিতে থাকে। এক পর্যায়ে বাকলিয়া থানায় গত ১৪ এপ্রিল জিডি করি আমি।

তবে জিডিতে নিজেকে সকালের সময়ের চিফ রিপোর্টার হিসেবে উল্লেখ করে ফোরকান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির